সোমবার রাতে তৃণমূল যুব সভাপতির উপর হামলার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মহিষদা গ্রামে। ওই মহিষদা গ্রামে বাড়ি ঘাটালের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব এর। স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার কেশপুর ব্লক এর মহিষদা গ্রামে বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
ওই প্রশিক্ষণ শিবিরে ওই এলাকার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তাপস দাস কে ডাকা হয়েছিল। কিন্তু সে বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেয়নি ।তাই সোমবার রাতে সে যখন বাড়ির বাইরে বেরিয়ে ছিল সেই সময় একসময়ের সিপিএমের হার্মাদরা বর্তমান বিজেপি কর্মী কয়েকজন তাকে প্রচন্ডভাবে ধারালো অস্ত্র দিয়ে মারধর করেএবং তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয় বলে আক্রান্ত তাপস দাস জানায়।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাকে প্রথমে উদ্ধার করে কেশপুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়েগিয়ে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাপস দাস বিজেপি তার উপর হামলা ও মারধর করেছে বলে অভিযোগ করেছে।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতিবলেন বিজেপি সন্ত্রাসকে হাতিয়ার করে মানুষকে নিজের দিকে আনতে চায় ।কিন্তু সাম্প্রদায়িক শক্তি বিজেপিতে কেউ যাবেনা। তাই নৃশংসভাবে সোমবার রাতে তাদের মহিষদা বুথএর যুব তৃণমূলের সভাপতি তাপস দাস এর উপর বিজেপি হামলা চালিয়েছে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়।
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। কেশপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

0 Comments