আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং সাংগঠনিক শক্তি কে আরো শক্তিশালী করার লক্ষ্যে কর্মী সস্মেলনের আয়োজন করলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধান সভার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মঙ্গলবার পশ্চিমমেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের জেনকাপুরে একটি কর্মী সম্মেলনের আয়োজন করে উক্ত বিধানসভার তৃনমূলের কর্মীরা। এদিন একটি কর্মী সম্মেলনে দলের বিভিন্ন সমস্যা ও আসন্ন বিধানসভা নিয়ে বিভিন্ন ব্যাপারে আলোচনা করা হয় কর্মীদের মধ্যে।
পাশাপাশি আগামী দিনে নব আন্দোলনের প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয় এই দিন,উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের নেতা শৈবাল গিরি, প্রদীপ পাত্র, সেখ ইফতিকার আলী, দূর্গেশ নন্দ সহ অন্যান্যরা। ওই কর্মী সম্মেলনে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি।
অজিত মাইতি বলেন তৃণমূল-বিজেপি নোংরা রাজনীতির খেলা শুরু করেছে ।বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলায় একটি আসনে ও বিজেপি জয় লাভ করতে পারবে না।
মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে ।যতই বিজেপি নেতারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করবে ততই মানুষ ওদের কাছ থেকে দূরে সরে যাবে। তিনি বলেন বিজেপি নেতাদের মনে রাখা উচিত এটা বাংলা এখানে জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি হয় না এখানে উন্নয়ন ও শান্তি নিয়ে রাজনীতি হয়। তাই শান্তি ও উন্নয়নের স্বার্থে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস কে সমর্থন করবে।
তিনি আরো বলেন যে তৃণমূল যেভাবে জেলাজুড়ে সন্ত্রাস শুরু করেছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তার মোকাবিলা করবে। তিনি দলীয় কর্মীদের মাথা ঠান্ডা করে এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে দলকে শক্তিশালী করে তোলার জন্য আহ্বান জানান।

0 Comments