সরকারি নথি জাল করার অভিযোগে এক যুবককে বুধবার গড়িয়া এলাকা থেকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ৷ ধৄতের নাম সুমন বাউল৷ তার বিরুদ্ধে অভিযোগ সরকারি নানান শংসাপত্র জাল করত সে৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ তদন্তে নেমে তাকে গ্রেফতার করা হয়৷ এর সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ৷
0 Comments