সোনারপুরের ঘাসিয়াড়া মোডে একটি এসবিআই এর এটিএম থাকলেও তাতে নিয়মিত টাকা পাওয়া যায়না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ একটানা প্রায় পাঁচ-ছয় মাস ধরে এই এটিএম থেকে কোনও টাকা পাচ্ছেন বলে জানিয়েছেন এক এক গ্রাহক৷ এরফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের৷ বিষয়টি বারবার ব্যাঙ্ক কতৄপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ৷