দুই কোটি টাকার অধিক মূল্যের সোনার বার সমেত আটক সিমেন্ট বোঝাই ট্রাক। গ্রেপ্তার চালক ও খালাসি। ধৃত ট্রাকচালক মহম্মদ ইসালামউদ্দিন(৪৫) ও মহম্মদ সারিফ খান(৩৫)। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে আসাম নাম্বারের বড় সিমেন্ট বোঝাই কন্টেনার একটি ট্রাককে শিলিগুড়ি সংলগ্ন ঘোষপুকুর টোল প্লাজায় আটক করে রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা।
তল্লাশি চালাতেই গাড়িচালকের শীততাপ নিয়ন্ত্রিত কেবিন থেকে বেড়িয়ে আসে ৩০টি বেআইনি সোনার বার। যার মোট ওজন ৪.৯৮০গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬২লক্ষ ৪০হাজার টাকা।
আদালত সূত্রে জানা গিয়েছে ভারত মায়ানমার সীমান্ত থেকে ওই বেআইনি সোনার বার আসাম হয়ে বিহারের জোকিহাটে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালত ১৪দিনের জেলাহেফাজতের নির্দেশ দেয়।

0 Comments