সাইকেল আরোহিকে বাঁচাতে গিয়ে অটো ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যাক্তির। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরো ১৪ জন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া- রবাকর রাজ্যসড়কের পুরুলিয়ার রঘুনাথপুরের ঝাড়ুখামার মোড়ের অদুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম, রবীন্দ্র নাথ দাস (৭০) ও সুরেশ বাধ্যকর (২৫)। রবীন্দ্র নাথ বাবুর বাড়ী পশ্চিমবর্ধমানের আসানসোলের হটনরোডে।



তিনি বিমা সংস্থার কর্মী। আসানসোল থেকে পুরুলিয়া যাচ্ছিলেন তারা। অন্যদিকে সুরেশ বাবুর বাড়ী পুরুলিয়ার রঘুনাথপুরের লছিয়াড়া গ্রামে। সুরেশ অটোতে চেপে বাড়ী ফিরছিলেন। ঝাড়ুখামার মোড়ে কাছে একটি সাইকেল আরোহী হঠাৎ করে দুই গাড়ির মাঝে চলে আসে। সেই সময় দুই গাড়ী সাইকেল আরোহীকে বাচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় আটোটি।



ঘটনায় গুরুতর জখম হয় দুটি গাড়ী যাত্রী ও সাইকেল আরোহী সহ ১৪ জন। তাদেরকে প্রথমে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় বাকুড়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানাগিয়েছে।