হাওড়া  থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।  মঙ্গলবার ১ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ জন বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগ দেন। এদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি আনন্দ গুপ্ত।


বিজেপির স্থানীয় নেতা বিশাল মেহেতার নেতৃত্বে এদিন ওই শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। এরা জানান, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে শামিল হতেই আমরা তৃণমূলে যোগ দিলাম। বিজেপি-তে থেকে মানুষের জন্য কাজ করা যাচ্ছিল না। এখন মানুষের পাশে থেকে আরও বেশি করে কাজের সুযোগ পাওয়া যাবে।