এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মানিকচক থানার ধরমপুর চৌকি এলাকায়। মৃত গৃহবধূর নাম রিঙ্কু সরকার (২০)। মৃতের পরিবারের অভিযোগ , শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে খুন করেছে। যদিও ভিন রাজ্যে কর্মরত ওই গৃহবধূর স্বামী ঘটনার সময় বাড়িতে ছিলেন না।
ফলে পুরো বিষয়টি নিয়ে ওই গৃহবধূর শাশুড়ি, ননদ, জা সহ পাঁচ জনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে রাখির দিন বাপের বাড়ি গিয়ে তাকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলতে পারে বলে সন্দেহ প্রকাশ করে রিঙ্কু ।
আর শনিবার রাতে ওই গৃহবধূর মৃত্যুর খবর শুনে রিংকুর বাপের বাড়ির লোকজনের শ্বশুরবাড়িতে ছুটে আসেন। রিঙ্কুকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন মৃতের পরিবার।

0 Comments