আগামীকাল জন্মাষ্টমী আর তার ঠিক আগে ফের বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকন মন্দির। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ থাকবে সাধারণ দর্শনার্থী থেকে আবাসিক কেউই আপাতত মন্দিরে প্রবেশ করতে পারবেননা কেবলমাত্র একজন পুরোহিত পূজোর কাজ করবেন যদিও মন্দির বন্ধ থাকলেও রীতি মেনেই হবে জন্মাষ্টমীর পুজো ইসকনের যে নিজস্ব চ্যানেল রয়েছে তাতে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন পুণ্যার্থীরা।




  ৫ই জুলাই  মন্দির খুলেছিল লক ডাউনে একটানা  ১০৩ দিন বন্ধ থাকার পর l কিন্তু ৩৫ দিনের মাথায় ইসকন কর্তৃপক্ষ আবার করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য অনিদিষ্ট সময়ের জন্য ফের মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল l