সোমবার  সকালে আগুন লাগল সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ তলায়। খবর পেয়েই দ্রুত সেখানে হাজির হয়েছে দমকলের ৫ টি ইঞ্জিন। পরে আরও ২ টি ইঞ্জিন সেখানে পৌঁছায়। সর্বশেষ দমকলের তরফে জানা গিয়েছে,  আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শকসার্কিটের জেরেই এই আগুন লাগে। ঘটনার তদন্ত চলেছে বলে জানানো হয়েছে।
দিল্লি দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, সকাল ৭ টা ৩০ নাগাদ তাঁরা আগুন লাগার ফোন পায় এবং অনুমান করা হচ্ছে, একটি শক সার্কিট থেকেই আগুন লেগেছে। ৬ তলার ৬ নম্বর ঘরে এই আগুন লাগে। ওই ঘরেই আগুনে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে বাকি সমস্ত রুম সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।