বিশ্বভারতীর মেলার মাঠকে ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ভারতীয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে ঘিরে বিশ্বভারতী জুড়ে তৈরি হয়েছে ক্ষোভ। ইতিমধ্যে ব্যবসায়ী সমিতি, অধ্যাপক সভা, ছাত্র-ছাত্রীরা, প্রত্যেকেই পথে নেমেছে প্রতিবাদ করতে। তাদের অভিযোগ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির কার্যত বিপরীত পথে হাঁটছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী গুরুদেবের স্বপ্নকে কার্যত পদদলিত করে বিশ্বভারতীর ঐতিহ্যপূর্ণ মেলার মাঠ কে কংক্রিটের উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দিতে চাইছে। উপাচার্যের এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে পথে নেমেছে সর্বস্তরের মানুষ। এদিন সকালে স্থানীয় ঠিকাদার প্রাচীর তোলার কাজ শুরু করতে গেলে ব্যবসায়ী সমিতি থেকে বাধা দেওয়া হয় এবং বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের সামনে প্রাচীর তোলার কাজ বন্ধ হয়ে গিয়েছে ।

0 Comments