বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ,পূবালি হাওয়া এবং ভরা কোটাল- এই তিনের জেরে প্রবল দুর্যোগ দিঘায়। উত্তাল সমুদ্র। গার্ডওয়াল টপকে জল ঢুকেছে দিঘা শহরে। দিঘার পাশাপাশি সমুদ্রের জলে প্লাবিত শংকরপুর, তাজপুর, মন্দারমনির একাংশ। একাধিক গ্রামে জল ঢুকেছে।
দুর্যোগ মোকাবিলায় তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিম্নচাপের প্রভাবে গত দু'দিন ধরে দিঘাতে বৃষ্টি চলছে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। সমুদ্র উত্তাল হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কড়া নজরদারি শুরু হয়েছে উপকূলে। স্থানীয় থেকে পর্যটক কাউকে সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না।
গত 10 বছরে দিঘার সমুদ্রে এমন জলোচ্ছ্বাস দেখেনি বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিকে দীঘার পাশাপাশি দুর্যোগ দক্ষিণবঙ্গের আর তিন জেলায়। গতকাল রাত থেকে একটানা বৃষ্টিতে ডুবে গেল বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু। এরফলে বিচ্ছিন্ন হয়ে পড়ল দ্বারকেশ্বর নদের অপর পাড়ে থাকা সোনাতপল, বালিয়াড়া সহ দশ বারোটি গ্রাম।
বৃহস্পতিবার ভরা কোটালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের রায়দিঘী,পাথর প্রতিমা,নামখানা,সাগর সহ বিভিন্ন অঞ্চলে নদীর জলস্ফীতিতে বন্যা পরিস্থিতি হয়েছে।পাশাপাশি চলছে তিন ধরে ভারী বৃষ্টিপাত।ফলে জলমগ্ন সুন্দরবনের বিভিন্ন অঞ্চলগুলিতে।
এদিন সকালের কোটালে হু হু করে জল রায়দিঘী বাজারে প্রবেশ করেছে। সমগ্র রায়দিঘী বাজার এই মূহুর্তে জলের তলায়। জলের তলায় চলে গিয়েছে রায়দিঘীর ৮ টি ওয়ার্ড। বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মিনাখান বিস্তীর্ণ অঞ্চল পরিস্থিতি মোকাবেলায় দ্রুত কাজ শুরু করেছে সেচ

0 Comments