বনগাঁয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে। পান্নালাল ব্রহ্ম নামের ওই প্রাক্তন সেনা কর্মী উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার ৪ নং ওয়াডের একটি বাড়িতে ভাড়া থাকেন। পান্নালাল বাবু জানান, কয়েকদিন ধরে তিনি বাড়িতে ছিলেন না ।
আজ সকালে তাঁর কাছে ফোন যায় তার ঘরে চুরি হয়েছে। তিনি বাড়িতে এসে দেখেন দরজার তালা ভেঙে, ঘরের সমস্ত জিনিস চুরি হয়েছে চুরি হয়ে গিয়েছে। আনুমানিক ৩৫ হাজার টাকা নগদ এবং লক্ষাধিক টাকার গহনা, ঘরের দুটি সোকেজ এবং আলমারি ভেঙ্গে সমস্ত জিনিস লুট করে নিয়ে যায়।
বনগাঁ থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ডাকাতির পেছনে পরিচিত কেউ রয়েছে। বাড়ি যে ফাঁকা রয়েছে সে ব্যাপারে দুষ্কৃতীদের কাছে আগে থেকেই খবর ছিল। পরিকল্পনা করে ডাকাতি করা হয়েছে।

0 Comments