দেশের ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া স্টেশনে। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি চালানো হয়। জিআরপি, আরপিএফ ও সিআইডি বম্ব স্কোয়াডের যৌথ উদ্যোগে ট্রেনে তল্লাশি হয়। যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে স্টেশন চত্বর সহ পার্কিং এলাকায় সিকিউরিটি চেকিং হয়।
মেটাল ডিটেক্টরের সাহায্যে যাত্রীদের মালপত্র তল্লাশি করা হয়। ছিল রেল পুলিশের স্নিফার ডগ। এবার করোনার জেরে পরিস্থিতি অন্যরকম হলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেশন চত্বরে। এদিন স্টেশন চত্বর ঘুরে দেখেন রেলের পদস্থ কর্তারা।

0 Comments