বতর্মানে করোনার কারনে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অাসা বন্ধ। বিডিও অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি তাঁতলা গ্রামে পৌঁছে দিল নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তের কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি লোকনাথ সমাদ্দার নিজেই এই কাজে অংশগ্রহণ করেন।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কথা ভাবেন তাই অনগ্রসর ছাত্র-ছাত্রীদের জন্যও এই সুবিধা চালু করেছেন। বিদ্যালয়ের এই কাজ সত্যিই প্রশংসনীয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ খান জানান, "বিদ্যালয়ের এন এস বিভাগের প্রোগ্রাম অফিসার দীপ রায় বিষয়টি দেখছেন। ছাত্র-ছাত্রীরা এই মুহূর্তে সার্টিফিকেট পেলে স্কলারশিপ ও ভর্তির ক্ষেত্রে কাজে লাগাতে পারে তাই এই উদ্যোগ।

0 Comments