রাজভবনের ওপর নজরদারি চালানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি আপনাদের সবাইকে বলতে চাই যে রাজভবনে নজরদারি চালানো হচ্ছে। এটি রাজভবনের পবিত্রতা লঙ্ঘন করে।রাজ্যপাল বলেন, রাজভবনের কোনও কর্মচারী রাজ‍্যপালের কথা শুনবে না, এমন আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। 

তাঁর প্রশ্ন, রাজভবনের গোপন তথ‍্য কী করে রাজ‍্য প্রশাসনের সবোর্চ্চ স্তরে গেল?রাজ্যপাল বলেন, “যে এই কাজ করুন না শাস্তি পাবেন। তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম না করে রাজ্যপালের কটাক্ষ, নবান্নের কোনও গোপন তথ‍্য এভাবে এলে আমি সতর্ক করতাম। গত এক বছরের বেশি সময় ধরে রাজ্যপাল-নবান্ন বিবাদ একাধিকবার তুঙ্গে উঠেছে। 

রাজনৈতিক মহল মনে করছে, সেই বিবাদে নতুন এবার মাত্রা যোগ করল নজরদারির অভিযোগ।এদিকে, স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে চা-চক্রে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল। 

 রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, “আমি মুখ‍্যমন্ত্রীর সঙ্গে বারবার যোগাযোগ করে বলেছিলাম সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। উনি খুবই বাজে দৃষ্টান্ত স্থাপন করলেন। এমনটা কোনও জায়গায় কখনও এর আগে হয়নি। আমি বাকরুদ্ধ।