চাষের জমিতে  বাজ পড়ে মৃত্যু হল কৃষকের।  ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খরগ্রাম এড়োয়ালী গ্রামে। মৃতের নাম কবীর শেখ (৪৪)। স্থানীয় সূত্রে জানা যায়, ওই কৃষক তার নিজের জমিতে ধান বোনার কাজ করছিলেন।





আচমকা বৃষ্টি শুরু হয় তারপরে কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে বজ্রপাত হয়। তাতেই মৃত্যু হয় কৃষকের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গত কয়েক মাসে মুর্শিদাবাদে বাজ পড়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যাদের মধ্যে বেশিরভাগই কৃষক। স্বাভাবিকভাবেই বজ্রপাতের ঘটনা বাড়ায় আতঙ্কিত কৃষকরা।