বিষ খেয়ে আত্মঘাতি হল এক ব্যাক্তি। অভিযোগ,লিচু ব্যবসায় লোকসান চলছিল। অনেকের কাছে দেনা হয়েছিল। এই নিয়ে পারিবারিক অশান্তি লেগে ছিল। মৃতর নাম দীপক নস্কর(৪০)। ঘটনাটি ঘটে বারুইপুর থানার শাসন রামগোপালপুর ত্রিপুরা নগরে সোমবার রাতে। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্ত্রানিয় সূত্রে খবর, মহাজনের কাছে লিজ নিয়ে লিচু ব্যবসা করেছিল দীপক নস্কর। কিন্তু,লকডাউনের জেরে সেই ব্যবসা মন্দা যায় এমনই জানায় দাদা নিরঞ্জন নস্কর।
পাশাপাশি আর এক প্রতিবেশি দিলিপ হালদার বলেন,লকডাউন এর সাথে আমপানে তার ব্যবসায় লোকসান হয়েছিল। এর জেরে সংসারে আয় হচ্ছিল না। স্ত্রীর সাথে অশান্তি হওয়ায় সে বাপের বাড়িও চলে গিয়েছিল। রাতে লিচু গাছে দেওয়ার বিষ খায় দীপক। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

0 Comments