পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার ফুলতলায়। মৃতের নাম কানাই সর্দার। তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন।
মৃতের পরিবার সূত্রে খবর, কাজ শেষ করে বাড়ি ফেরার সময় একটি ম্যাটাডোর ওই যুবকের বাইকের পেছনে ধাক্কা মারলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই বাইক চালকের মাথায় হেলমেট ছিল না।

0 Comments