গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে জয়পুর থানার হানিধারা মনসা তলায়। মৃতেরা হল উদয়নারায়নপুরের সিংটির বাসিন্দা প্রিয়ব্রত বোস (২২), লোকনাথ মুখার্জি (২৪) ও হুগলির আরামবাগের বাসিন্দা সায়ন ভান্ডারী (২২) । দুর্ঘটনায় অভিনব ঘোষ নামে এক যুবক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রিয়ব্রত উদয়নারায়ণপুরের বাসিন্দা হল কর্মসূত্রে সে হুগলিতে থাকত। শনিবার প্রিয়ব্রত বাড়িতে আসে সঙ্গে আসে তার দুই বন্ধু সায়ন ও অভিনব। এরপরে তারা তাদের আরেক বন্ধু লোকনাথ কে ডেকে নেয়। রাতে চারজনে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর সকলে শুয়ে পড়লে প্রিয়ব্রত কাকার গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে রাত ১ টা ৩০ নাগাদ গাড়িটি দ্রুতগতিতে উদয়নারায়নপুর থেকে আমতার দিকে আসার পথে হানিধারার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বট গাছে ধাক্কা মারলো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির মধ্যে চারজন যুবক আটকে পড়ে। পরে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে উদ্ধার করে স্থানীয় বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রিয়ব্রত লোকনাথ ও সায়ন কে মৃত বলে ঘোষণা করেন।
অভিনবর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে খবর প্রিয়ব্রত বরাবর গাড়ি চালানোর সখ মাঝেমধ্যেই সে গাড়ি নিয়ে ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়ত। শনিবারে সেইরকম বেরিয়ে পড়ার পর এই দুর্ঘটনা। পুলিশ মৃতদেহ তিনটি ময়না তদন্তের পাঠিয়েছে।

0 Comments