নতুন কর্মীদের এগিয়ে আসতে হবে, করতে হবে প্রতিবেশীকে সাহায্য। এমনকি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তৃনমুলে যোগদানকারী নতুন কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। রবিবার বারইপুর রবীন্দ্রভবনে আইপ্যাক এর উদ্যোগে তৃণমূলের এক অনুষ্ঠানে এসে এই  কথা বলেন অধ্যক্ষ।



এদিন উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী সহ অন্যরা। এদিন শুভাশিস চক্রবর্তী বলেন, দলের নতুন কর্মীরাই দলকে এগিয়ে নিয়ে যাবে, এই দলে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আছে ভুল বোঝাবুঝি।



 কিন্তু তা সকালে হলে রাতে মিটে যায়। এদিন প্রায় 700 থেকে 800 যুবকদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অরাজনৈতিক দলের তৃনমুলে যোগদান করতে হাজির হয়েছিলেন।