সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্য জুড়ে সার্বিক লকডাউন চলছে। শুক্রবার সকাল থেকেই হাওড়ায় কড়া লকডাউন শুরু হয়েছে। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। দোকান, বাজার সব বন্ধ রয়েছে। বিভিন্ন এলাকায় রয়েছে পুলিশের নজরদারি।



এদিনও  লকডাউনে হাওড়া ব্রিজে কড়া নাকা চেকিং চলছে সকাল থেকে। গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। হাওড়া সিটি ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত থেকে লকডাউন পরিস্থিতি নজরে রাখছেন। সার্বিকভাবে শুক্রবারেও কড়া লকডাউন চলছে হাওড়া সিটি পুলিশ এলাকায়।