বাংলায় এই
প্রথম একদিনে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়াল৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে
আরও ৬০ জনের৷ এই সংখ্যাটাও এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ৷শুক্রবারের রাজ্য স্বাস্থ্য
ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,বাংলায় একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷
গত ২৪ ঘন্টায়
মৃত্যু হয়েছে ৬০ জনের৷ বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৬ জনে৷ বুধবার ছিল ৫৪ জনে৷ তবে
এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৩১৯ জনের৷ একদিনে আক্রান্ত তিন হাজারের বেশি৷পরিসংখ্যান
অনুযায়ী,
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,০৩৫ জন৷
বৃহস্পতিবার ছিল ২,৯৯৭ জন৷ তবে এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ
১০ হাজার ৩৫৮ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৬ হাজার ৮৫০
জন৷

0 Comments