রাতের অন্ধকারে এক ব্যক্তির ঘরে ঢুকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো কয়েক জন ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আউশগ্রাম থানার দ্বারিয়াপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে সোম টুডু(৪৩)নামে এক  ব্যক্তির বাড়িতে হানা দিয়ে তাঁকে খুন করার চেষ্টার সময় এক ব্যাক্তি ধরা পড়ে যায়। ওই ব্যাক্তির বাড়ি বীরভূম জেলার সিয়ান এলাকায় বলে দাবী।


 সোম টুডু সাংবাদিকদের জানান, "মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। দেখি গলা টিপে ধরেছে। তখন নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করি। নিজেকে ছাড়াতেই তিনজনকে পালাতে দেখি। একজনকে আটকে ফেলি।" বৃহস্পতিবার এলাকার মানুষজন আটক ব্যাক্তিকে আউশগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেয়।



সোম টুডুর পরিবারের তরফে থানায় অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এই ঘটনা তার তদন্তের পাশাপাশি খুনের চেষ্টার ঘটনার সাথে আর কারা যুক্ত আছেন তাও খতিয়ে দেখছে পুলিশ।