হাওড়ার উদয়নারায়ণপুর, শ্যামপুরের পর এবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভার খলিশানীতে বিজেপি শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। রবিবার বিকালে খলিশানী অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত এক প্রতিবাদ সভায় ৫০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল।



এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি। এদিন বিধায়ক জানান শনিবার ও রবিবার মিলিয়ে উলুবেড়িয়্ পূর্ব বিধানসভা কেন্দ্রে এক হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল