বাড়ির সামনে পাটকাঠি রাখা নিয়ে দুই পড়শীর মধ্যে ঝামেলার জেরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল এক মহিলাসহ তার ভাসুরের। রবিবার এই ঘটনায় ভগবানগোলার এলাকার ডাকবাংলো মোড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন বাড়ির সামনে রাস্তার উপর পাটকাঠি জোর করে রাখা নিয়ে দুই পড়শীর মধ্যে ঝামেলা বাঁধে।
তারপরই নাজমুল শেখ ও তার পরিবারের লোকজন চড়াও হয় শাকিলা বিবি ও তার ভাসুর আলম শেখ এর উপর বলেইঅভিযোগ।ফলে গুরুতর জখম অবস্থায় শাকিরা বিবি ও তার ভাসুর আলম শেখ প্রথমে কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থা সঙ্কটজনক হওয়াই লালবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

0 Comments