ব্যবসায়ীর ওপর গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ায়। মঙ্গলবার হাওড়ার ইছাপুর এলাকার ঘটনা। সুনীল ভৌমিক এক বাবরিব্যবসায়ীকে তার গোলার মধ্যেই গুলি চালায় দুষ্কৃতিরা। ঘটনার তদন্তে জগাছা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কি কারণে ঘটনা ওই ব্যবসায়ীও ঠিকমতো বলতে পারেননি।
এদিকে, ওই ব্যবসায়ীর দাদা অনিল ভৌমিক জানান, সুনীল যখন গোলায় বসেছিল তখন কয়েকজন দুষ্কৃতি এসে গুলি চালায়। পরপর দুটি গুলি ছোড়ে সুনীলকে লক্ষ্য করে। একটি গুলি তার পেট এবং আর একটি বুক ছুঁয়ে চলে যায়। দুষ্কৃতিরা স্থানীয় বলে জানিয়েছেন তিনি।
ঘটনার বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান দুষ্কৃতিরা দুটি গুলি ছোঁড়ে। তারা হেঁটে এসেছিল। পালাবার সময় একজনকে রিভলবার দেখিয়ে তাঁর বাইক নিয়ে পালায়।

0 Comments