বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলো বেশ কয়েকটি পরিবার। ঘটনাটি আউশগ্রাম দুই ব্লকের ঘটে। আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার সাংবাদিকদের জানান, “আউশগ্রামের ২ ব্লকের রামনগর অঞ্চলের মল্লিকপুর ও গোস্বামী খন্ডগ্রামের ৪৯ টি পরিবার বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।“




এক অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন আউশগ্রামের বিধায়ক। এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আউশগ্রাম দুই ব্লকের তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সামাজিক দূরত্ব মেনেই এদিনের যোগদান কর্মসূচি পালিত হয়।