বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই ব্যাক্তির।আহত আরও তিন জন।গুরুতর জখম অবস্থায় এক বাইক এবং টোটো চালকের শুক্রবার রাতে মৃত্যু হয়েছে বনগাঁ হাসপাতালে।ঘাতক গাড়ির চালক এবং তার এক সঙ্গিনীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। 



আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে। পুলিশ সুত্রে জানা গেছে মৃতরা হল টোটো চালক মধুসুদন পাল এবং বাইক আরোহি হাফিজুল রহমান মন্ডল। ধৃতরা হল গোবিন্দ বিশ্বাস এবং তার সঙ্গিনী  রিম্পা ঘোষ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মদ্যপ অবস্থায় ছিলেন গাড়ির চালক। 




দ্রুত গতিতে আসার ফলেই নিয়ন্ত্রন হারিয়ে দুরঘটনাটি ঘটেছে।শনিবার ধৃতদের হাজির করা হয়েছিল বনগাঁ আদালতে। ধৃতদের ১৪ দিনের জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সুত্রে জানা গেছে শুক্রবার বিকেলে বনগাঁ চাকদহ রোড ধরে বনগাঁ শহরের দিকে আসছিল একটি চার চাকার প্রাইভেট গাড়ি।গাড়ির চালক ছিলেন গোবিন্দ বিশ্বাস।