বন্ধ ঘর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফারাক্কার বেনিয়া গ্রাম ঘাট পাড়া এলাকায়। মৃত অষ্টম শ্রেণীর ঐ স্কুল ছাত্রীর নাম অপর্ণা হালদার (১৪)। প্রতিবেশীরা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।ফারাক্কা থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
জানা যায়,স্থানীয় নিউ ফারাক্কা হাই স্কুলের অষ্টম শ্রেণী পড়ুয়া কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।যদিও তার সঠিক কারণ পরিষ্কার করে জানাতে পারেনি পরিবারের লোক ও প্রতিবেশীরা।

0 Comments