পাড়ার বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কিশোরের।  মৃতের নাম গোলাম নবী আজাদ(১৬)।  এই ঘটনায় খরগ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর ও তার কয়েকজন বন্ধু  বাইকে চড়ে বাড়ির বাইরে যাই।



 সেসময় গোলাম নবীর বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার করা হলে কলকাতা যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়।