পথচলতি বিভিন্ন অনুষ্ঠানে গাছের চারা উপহার পেয়ে থাকেন অনেকেই। কিন্তু আদৌ কি তাদের বাড়িতে জায়গা আছে? সন্তানসহ প্রতি পালনের সময় বা মানসিকতা সত্যিই কি আছে?




শান্তিপুর প্রয়াসের সদস্যরা আগাম আলোচনার মাধ্যমে, উপযুক্ত স্থান আছে কিনা গাছ লাগানোর তা নির্বাচন করে, রীতিমতো স্বাক্ষর করে 70 জন পরিবেশ প্রেমীদের বিতরণ করলেন গাছ। নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ স্বীকারোক্তি পত্রে স্বাক্ষর করলেন এই মর্মে  " শান্তিপুর প্রয়াসের কাছ থেকে আজকের  নেওয়া ছোট্ট চারাগাছটি নিজ সন্তান সম প্রতি পালনের অঙ্গীকার করে, আগামী বছর বৃদ্ধি পাওয়া গাছের ছবি সহ আজকের প্রাপ্তি স্থানে এসে জমা দিতে বাধ্য থাকবো।"




এ ব্যাপারে প্রয়াসের সদস্যরা জানান গাছ বাঁচিয়ে রাখার গুরুত্ব বাড়ানোর জন্য আগামী বছর এই 70 জনের মধ্য থেকে প্রথম 10 জনকে পুরস্কৃত করবো  আমরা। এবং প্রতি বছর এভাবেই সংখ্যায় নয়, প্রকৃত পরিচর্যার উপর নজর দেবো এবার থেকে। তারা আরো জানান বিগত দিনে যা গাছ বিতরণ করা হয়েছে তার 10 শতাংশও হয়তো বেড়ে ওঠে নি, তাই প্রকৃত সমস্যার গোড়ায় গিয়ে সমাধান করতে উদ্যত হয়েছি এবার।