সরকারি চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করলো জয়নগর থানার পুলিশ। সোমবার রাতে দক্ষিন বারাসাত থেকে তাঁদের ধরা হয়।
,ধৃতদের নাম মহম্মদ নাসির আরাফত,গৌতম ঘোষ,গোপিনাথ নস্কর, উত্তম দেবনাথ। এঁদের বাড়ি মালদহ,জয়নগর ও জীবনতলা থানা এলাকায়। মঙ্গলবার দুপুরে তাঁদের বারুইপুর আদালতে তোলা হয়।
পুলিশ জানায়,দক্ষিন বারাসাতের বেলিয়াডাঙ্গায় কয়েকদিন ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। নিজেদের রেলের অফিসার পরিচয় দিতো।
রেলের গ্রুপ ডি পদ সহ অন্য জায়গায় চাকরি দেবার নাম করে অনেকজনের কাছ থেকেই বড় অঙ্কের টাকা আদায় করেছিল। প্রতারিত অনেকেই থানায় অভিযোগ করেছিল। এরপরে চক্রটি ধরা পড়ে পুলিশের হাতে।

0 Comments