দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীর গঙ্গার ধার থেকে উদ্ধার বিশালাকৃতির কচ্ছপ। কচ্ছপটির আনুমানিক ওজন কুঁড়ি কেজির মতন। প্রতিদিনের মত আজও সত্যজিৎ সিং নামে স্থানীয় একজন মৎস্যজীবী গঙ্গায় মাছ ধরতে গিয়ে তার জালে ধরা পড়ে এই কচ্ছপটি।
বিশালাকার কচ্ছপ টি দেখতে আশেপাশের বহু মানুষ ভিড় জমান। খবর দেয়া হয় মহেশতলা থানায়। আপাতত মহেশতলা থানা তাদের নিজেদের হেফাজতে নেয়। পরে বনদফতরকে দেওয়া হবে বলে জানা যায়।

0 Comments