ইসিএলের খনিতে কয়লা কুড়োতে গিয়ে ধসে দুজনের মৃত্যু খবরে চাঞ্চল্য। ইসিএলের নিরাপত্তা রক্ষী এই দাবি করেছে। বারাবনীর গৌরান্ডী ভাটাস খনির ঘটনা। মৃত দুজনেই স্থানীয় ছাতাডাঙা এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে একজন মহিলাও আছেন।




ভাটাস খনির এক নিরাপত্তা রক্ষী দাবি করেন, ইসিএলের ওই খনিতে প্রতিদিনই চলে অবৈধভাবে কয়লা খনন। আমরা বাধা দিতে গেলে মারধর করা হয় । শনিবার শুক্রবার রাতে  কয়লা তুলতে নেমেছিল বেশ কয়েকজন। কিন্তু হঠাৎই ধস নামার কারণে চাপা পড়ে যায় এক পুরুষ ও এক মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয়  তাদের।




 অভিযোগ ভোর রাতেই মৃতদেহ তুলে নিয়ে গিয়ে সৎকার করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছাতাডাঙা এলাকা গেলে দেখা যায় গোটা এলাকা থমথমে। বারাবনির তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংহ বলেন, ইসিএলের খনিতে এমন ঘটনা ঘটে থাকলে তা ভয়ঙ্কর। গরীব লোকেরা কয়লা কুড়োতে গিয়েছিল হয়ত। কিন্তু ইসিএলের নিরাপত্তারক্ষী বা সিআইএসএফ থাকার কথা। তারা কি করছিল।