সাপ্তাহিক লকডাউন এর পাশাপাশি নদিয়া জেলার কনটেইনমেন্ট জোন গুলি চিহ্নিত করে জেলা প্রশাসনের নির্দেশে আগস্ট এর১৩ ও ১৪  তারিখে করা হয়েছে লকডাউন। আজ তার প্রথম দিনে সকাল থেকেই ব্যাপক প্রভাব পরল লকডাউন এলাকা গুলিতে। সকাল থেকেই রাস্তায় জেলা প্রশাসনের পুলিশকর্তারা কঠোরভাবে টহলদারী চালাই, রাস্তায় জরুরী পরিষেবা ছাড়া কেউ বার হলে চলছে জিজ্ঞাসাবাদ।



সঠিক প্রমান পত্র দেখাতে পারলে তবেই মিলছে ছাড়পত্র, সার্বিকভাবেই লকডাউনের ব্যাপক প্রভাব রয়েছে জেলার বিভিন্ন প্রান্তে l  ৮ টি পৌরসভা সহ একাধিক পঞ্চায়েত এলাকায় ২ দিনের সম্পূর্ণ লকডাউন।



বন্ধ দোকান বাজার। রাস্তায় যান চলাচল অনেক কম। রানাঘাট,কুপার্স ক্যাম্প,চাকদা,শান্তিপুর, কল্যাণী, কৃষ্ণনগর এলাকায় চলছে লকডাউন। চলছে পুলিশি তৎপরতা।