চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারনার অভিযোগ উঠল প্রাথমিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে।চাকরি এবং টাকা কোনটাই না পেয়ে শেষে বাগদা থানার স্বাস্থিপাড়ার তিন ব্যাক্তি প্রাথমিক স্কুলের শিক্ষক শুভেন্দু সরকারের বিরুদ্ধে বাগদা থানায় প্রতারনার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাগদা থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে শুভেন্দু সরকার নামে প্রাথমিক স্কুলের ঐ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাগদার স্বাস্থিপাড়ার বাসিন্দা স্বপন কান্তি মন্ডল বলেন শুভেন্দু সরকারের বাড়ি বিজপুর থানার হালিশহরে।
তিনি বাগদা স্বাস্থিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।পরিচয়ের সুবাদে তিনি চাকরি দেওয়ার নাম করে আমি সহ স্থানীয় পরিতোষ মন্ডল, গৌতম সাধু এবং অঞ্জন মন্ডলের কাছ থেকে ৫ লক্ষ ৬৮ হাজার টাকা নিয়েছিলেন গত চার বছর আগে।
কিন্তু চাকরি এবং টাকা কোনটাই দেয় নি সে।শেষে গোপনে শুভেন্দু সরকার অন্য স্কুলে চাকরি নিয়ে চলে যায়।ঐ তিন ব্যাক্তি বাগদা থানায় প্রতারনার লিখিত অভিযোগ দায়ের করেছেন।বাগদা থানার পুলিশ জানিয়েছে প্রতারনার অভিযোগে শুভেন্দু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

0 Comments