বিশেষ চাহিদা সম্পন্ন দিব্যাঙ্গ কৃতী পড়ুয়াদের সহযোগিতায় এগিয়ে এলেন নওদা থানার অফিসার ইনচার্জ মৃণাল সিনহা। সেইমতো স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুর্শিদাবাদ ও তার পার্শ্ববর্তী জেলা নদীয়া থেকে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন দিব্যাঙ্গ কৃতী পড়ুয়াদের থানা চত্বরে সংবর্ধনা জ্ঞাপন এর মধ্যে দিয়ে তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার দায়িত্ব নেন।
এই কর্মযজ্ঞ বিগত কয়েক বছর ধরেই শুরু করেছেন থানার ওসি। জানা যায়, ২৫ জন এইরকম বিশেষ চাহিদা সম্পন্ন কৃতী পড়ুয়াদের জন্য তিনি তার বেতনের ২০ শতাংশ টাকা বরাদ্দ করেন প্রতি মাসে। এখানেই শেষ নয় ওই পড়ুয়ারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজের আরো কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই রয়েছে মিনাল বাবু বলে তিনি জানান।
তিনি বলেন, আমি আমার সাধ্যমত এইসকল বিশেষ চাহিদা সম্পন্ন কৃতী পড়ুয়াদের সাহায্য করে জীবনে প্রতিষ্ঠা করতে চাই যাতে তারা সমাজের আরো কিছু অসহায় মানুষের পাশে একই ভাবে দাঁড়াতে পারে"।
আর এই দিন নওদা থানা চত্বরে এসে হাজির হয় ওই পড়ুয়াদের মধ্যে নদীয়ার কাঞ্চনতলা এলাকার আলিয়া ইউনিভার্সিটির প্রথম বর্ষের একলাছ মন্ডল, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির প্রথম বর্ষের প্রশ্ন সেট বর্ধমান কাটোয়ার অংকের তৃতীয় বর্ষের পড়ুয়া সমিরুল ইসলাম। প্রত্যেকেই এক সুর মিলিয়ে বলেন ,"আমরা এই অফিসার ইনচার্জ এর সহযোগিতায় জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছি যা কোনমতেই ভোলার নয়"।

0 Comments