স্বাধীনতা দিবসের আগের দিনে ভাল কাজের কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে সম্মানিত করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা দিন রাত এক করে ডিউটি করছেন। বিভিন্ন পরিষেবা চালু রাখতে তাঁদের ভূমিকা অপরিসীম।




সেই কারনেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের উদ্যোগে সিভিক ভলেন্টিয়ারদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার গোলাপবাগ ট্রাফিক পোষ্ট কার্যালয়ে ১৫ জন সিভিক ভলেন্টিয়ারকে সম্মানিত করে তাঁদের হাতে সাম্মানিক অর্থ তুলে দেওয়া হয়।জেলাপুলিশের আধিকারিকরা  সিভিক ভলেন্টিয়ারদের হাতে এই সম্মানিক তুলে দেন।