কোচবিহারের ফের বিজেপিতে ভাঙন। কোচবিহার 2 নম্বর ব্লকের 11 নম্বর জেলা পরিষদ মন্ডলের ধাংদিং গুড়ি এলাকার শতাধিক কর্মী শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।কোচবিহার জেলা যুব তৃনমূল কার্যালয়ের সামনে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলার যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।



তৃণমূলের দাবি, লোকসভা নির্বাচনের পরে ভয়ে আতঙ্কে গ্রামবাসীরা বিজেপিতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের মোহ ভঙ্গ হয়।বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নীতি ও আদর্শকে পাথেয় করে তারা তৃণমূলে যোগদান করেছে।



জেলার রাজনৈতিক মহলের মতে, গত কয়েক মাসে যেভাবে কোচবিহার বিজেপিতে ভাঙ্গন ধরেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থার জেরে দলীয় কোন্দলে জেরবার হচ্ছে বিজেপি। অন্যদিকে কোচবিহারে তৃণমূলের সংগঠন মজবুত হচ্ছে।