আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রে নাম জড়ালো বিজেপি নেতার। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ বসিরহাট জেলার বিজেপির সচিবের পদে থাকা বাপিন দাসকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।



 বসিরহাট মহকুমার বসিরহাট থানার ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়ি বাড়ির ঘটনা। বিজেপি নেতা বাপিন দাসের বাড়ি তিন নম্বর কলোনি দালাল  পাড়ায়। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল, বিজেপি নেতা বেআইনি অস্ত্র মজুত করছে। ওই এলাকায় কার্যত অস্ত্র ব্যবসা চালাচ্ছে সে।



 শুক্রবার রাতে ঘড়ি বাড়ি এলাকা থেকে তাকে হাতেনাতে পাকড়াও করে  বসিরহাট থানার পুলিশ।  ধৃত বিজেপি নেতা বাপিন এর কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ রাউন্ড গুলি ও একটা পিস্তল। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।