পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায়  জেলায় নতুন করে আক্রান্ত ৪৩ জন। তবে সুস্থতার হার অনেক বেশি। গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী সুস্থতার হার ৭২.৪৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেতুগ্রাম এক নম্বর ব্লক ও বর্ধমান শহরে।


কেতুগ্রাম এক ব্লকে নতুন করে দশ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে এবং বর্ধমান শহর এলাকায় রয়েছেন ১১ জন। এছাড়া কাটোয়া ও কালনা শহরে একজন করে করোনা পজিটিভ হয়েছেন। বর্ধমান এক নম্বর ব্লকে আক্রান্ত হয়েছে তিনজন।বর্ধমান দু'নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন একজন।


ভাতার ব্লকে নতুন করে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। মেমারি এক নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন পাঁচ জন। এছাড়া খণ্ডঘোষ, গলসি এক নম্বর ব্লক, গলসি দু'নম্বর ব্লক, কাটোয়া এক নম্বর ব্লক, মঙ্গলকোট, মন্তেশ্বর একজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।