পরিবেশন - ৪ জনের জন্য ; 

 প্রস্তুতি সময় - ২০ মিনিট;  

রান্নার সময় - ৩০ মিনিট; 

মোট সময় - ৫০ মিনিট


 উপকরণ


 আলুর তরকারির জন্য


 ৩ বড় সিদ্ধ আলু, কিউব


 ১ চা চামচ কালো জিরা  


 ১ চা চামচ জিরা গুঁড়ো


 ১ চামচ হলুদ গুঁড়ো


 এক চিমটি হিং


 ১ চামচ গরম মশলা


 ১টা কাচা লংকা, চেরা


 ১ চামচ লংকা গুঁড়ো


 ১ ইঞ্চি আদা, গ্রেটেড


 লবন স্বাদমতো 


 ২ টেবিল চামচ তেল


 ধনেপাতা কুচি সাজানোর জন্য 


 লুচির জন্য


 ১/২ কাপ ময়দা


 ১/২ কাপ আটা 


 ১ চামচ লবণ


 ১ টেবিল চামচ তেল


 আটা তৈরির জন্য জল


 লুচি ভাজার জন্য


 ১ কাপ তেল 


 কিভাবে তৈরী করতে হবে


 লুচি তৈরির জন্য আটা, ময়দা,লবন এক টেবিল চামচ তেল মিশিয়ে নিন। 

এবার অল্প অল্প করে জল দিয়ে টাইট করে আটা মেখে নিন।মাখা হয়ে গেলে একটি সুতির কাপড় দিয়ে ঢেকে এক পাশে রাখুন। 



তরকারির জন্য গ্যাসে একটি কড়াই বসান এবং তাতে তেল দিন এবং তেল গরম হলে প্রথমে কালো জিরা এবং হিং ফোড়ন দিন। তার পর আদা কুচি দিয়ে দিন।আদা কুচি যেন পুরে না যায়। এবার আগের থেকে সেদ্ধ করা আলু, নুন এবং হলুদে যোগ করুন।  সব উপকরণ মিশিয়ে নিন ভালো করে।


 আলু আধা ভাজা হলে আধা কাপ জল দিয়ে দিন এবং ফোটার জন্য অপেক্ষা করুন। ফুটে গেলে জিরা গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট খানেক রান্না করুন। হয়ে গেলে গ্যাস থেকে নামানোর আগে ধনে পাতা কুচি ও কাচা লংকা ছড়িয়ে দিন ও গ্যাস থেকে নামিয়ে নিন। 


 এবার লুচি তৈরি করুন।  ময়দাকে ছোট ছোট  বলে ভাগ করে নিন এবং চাকতি বেলনের সাহায্যে পাতলা করে বেলে নিন।


 এবার গ্যাসে একটি কড়াই বসান এবং তাতে এক কাপ তেল দিন লুচি ভাজার জন্য। তেল ভালো মতো গরম হলে বেলে রখা লুচি তেলে ছেড়ে দিন। 


 হাতার পেছন দিক দিয়ে হালকা করে চেপে তেলের মধ্যে ডুবিয়ে রাখুন এবং লুচির ফুলে ওঠার অপেক্ষা করুন।   

লুচি ফুলে উঠলে ফ্লিপ করুন এবং অন্য পাশেও একই ভাবে ভজুন। 


হয়ে গেলে গরম গরম লুচি আর আলুর তরকারি পরিবেশন করুন।