প্রস্তুতির সময়: ২৫ মিনিট 

রান্নার সময়: ১৫ মিনিট 

মোট সময়: ৪০ মিনিট 

পরিবেশন: ৬ জনের জন্য 


 উপকরণ


 ৫০০ গ্রাম বোনলেস মুরগি


 ১টা ডিম


 ২ টেবিল চামচ আদা-রসুনের পেস্ট


 ৫ টেবিল চামচ দই


 ৫-৬ টেবিল চামচ বেসন


 ২ টেবিল চামচ  ময়দা


 ২ টেবিল চামচ কাচা লংকা কুচি 


 ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো


 ১ টেবিল চামচ জিরা গুঁড়ো


 ২ টেবিল চামচ ঘি


 ১ চা চামচ আমচুর গুঁড়ো


 লবন পরিমান মতো 


  ডিপ ফ্রাই করার জন্য তেল


 কিভাবে তৈরী করতে হবে


 একটি পাত্রে দই, আদা-রসুনের পেস্ট, জিরা, ধনিয়া এবং গোল মরিচের গুঁড়ো, কাচা লংকা কুচি, হলুদ, লবণ, ঘি দিয়ে ভালোভাবে মেশান।


 এই মিশ্রনে মুরগির টুকরোগুলি দিয়ে ভাল করে মিশিয়ে ২০ মিনিটের জন্য আলাদা করে রাখুন।


 এবার অন্য একটি  বাটিতে বেসন এবং  ময়দা এক সাথে মিক্স করে রাখুন।


 গ্যাসের ওপর একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হলে একটি একটি করে মুরগির টুকরো নিয়ে বেসন ময়দার মিক্সে ভালো করে কোট করে গরম তেলে ছাড়ুন।


প্রতিটি মুরগির টুকরো  সোনালি বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন।


 পুদিনা চাটনি দিয়ে গরম পরিবেশন করার আগে আমচুর গুঁড়ো ছিটিয়ে দিন।