প্রস্তুতি  সময় - ১৫ মিনিট 

রান্না সময় - ১৫ মিনিট 

মোট সময় - ৩০ মিনিট 



উপকরণ 


১ কাপ কিনোয়া


২ কাপ জল 


১ টেবিল চামচ বাটার 


৩ টেবিল চামচ লেবুর রস 


১ কাপ বটন মাশরুম কুচি 


১/২ কাপ গাজর কুচি 


১/৪ কাপ পেয়াজ কুচি 


১ কাপ কালে কুচি 


১ টেবিল চামচ রসুন কুচি 


৩ টেবিল চামচ অলিভ অয়েল 


১/২ টেবিল চামচ চিলি ফ্লেক্স 


লবন পরিমান মতো 


প্রনালী 


প্রথমে একটি পাত্রে ২ কাপ জল দিয়ে তাতে কিনোয়া সেদ্ধ করে নিন। কিনোয়া সেদ্ধ হয়ে গেলে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে রাখুন। 


এবার গ্যাসে একটি কড়াই বসান এবং তাতে তেল দিন এবং তেল গরম হলে তাতে পেয়াজ কুচি দিন এবং সাথে গাজর কুচি, কালে কুচি ও মাশরুম কুচি ও নুন দিয়ে ভালো করে ভাজুন। ভাজা হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন। 


এবার ভাজা সব্জি সবটাই কিনোয়ার পাত্রে ঢালুন। 


গ্যাসে একটি প্যান বসান এবং তাতে বাটার দিন এবং বাটারে রসুন কুচি দিন  সুন্দর সুগন্ধ বের হলে রসুন সমেত বাটার কিনোয়ার পাত্রে ঢেলে দিন। 


এবার কিনোয়ার পাত্রে লেবুর রস ও চিলি ফ্লেক্স দিয়ে সব এক সাথে ভালো করে মিশিয়ে নিন। 

হয়ে গেলে পরিবেশন করুন।