পরিবেশন - ৪ জনের জন্য ;  

রান্নার সময় - ৩০ মিনিট


 উপকরণ


 ৬-৮টি ছোট বেগুন, মাথাটা কাটা


 ১/২ কাপ দই


 এক চিমটি হিং


 ১ চা চামচ জিরা


 ২ টেবিল চামচ বেসন


 ২ চা চামচ ধনিয়া গুঁড়া


 ১ চামচ হলুদ গুঁড়ো


 ১ চা চামচ মরিচ গুঁড়ো


 ২ চামচ আদা-রসুনের পেস্ট


 ১ চা চামচ গোটা মৌরি 


 লবন স্বাদমতো 


 ৩ টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল


 ধনেপাতা কুচি সাজানোর জন্য 


 কিভাবে তৈরী করতে হবে


 একটি বাটিতে  দই এবং বেসন মিশিয়ে রাখুন।


 একটি প্যানে তেল গরম করে তাতে হিং ও গোটা জিরা ফোড়ন দিন, এর পর  আদা-রসুনের পেস্ট দিন এবং ভালো মতো কষান। মশলার কাচা গন্ধ চলে গেলে বেগুন দিয়ে দিন এবং ভালো মতো মিশিয়ে নিন। 

এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন।


 হয়ে গেলে ধনে গুঁড়ো, গোটা মৌরি, লবণ, হলুদ এবং লংকার গুঁড়ো দিন।


 সবকিছু ভালভাবে মিশিয়ে নিন।এবার দই এবং বেসন ঢেলে দিন ও হালকাভাবে নাড়ুন।  

মাঝারি আচে ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মতো রান্না করুন এবং হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন। 


 ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।