রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
১ কাপ কিউব পনির
১/২ কাপ মটর
১ কাপ জল
২ মাঝারি আকারের পেঁয়াজ কুচি
২ মাঝারি আকারের পাকা টমেটো কুচি
২ কাচা লংকা কুচি
রসুন ২ কোয়া কুচি
১/২ ইঞ্চি আদা কুচি
৩ টা লবঙ্গ
১/২ ইঞ্চি দারুচিনি
১ চা চামচ গোটা ধনিয়া
১০টা ভেজানো কাজু
১ চামচ গরম মশলা
১ চামচ জিরা
১ চামচ হলুদ গুঁড়ো
১ চামচ লাল লংকা গুঁড়ো
১ টেবিল চামচ ক্রিম
১ চামচ চিনি
২ টেবিল চামচ ঘি
লবন স্বাদমতো
ধনেপাতা কুচি সাজানোর জন্য
কিভাবে তৈরী করতে হবে
পেঁয়াজ কুচি , টমেটো কুচি, রসুন, আদা, লবঙ্গ, দারচিনি, কাজু, গোটা ধনিয়া এবং কাচা লংকা একটি ব্লেন্ডারে দিয়ে দিন এবং ভালো মতো ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করুন।
এবার কড়াইতে ঘি গরম করে তাতে গোটা জিরা ফোড়ন দিন। এরপর এতে
মাসালার পেস্ট, লবণ, লংকা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিন ও ভালো করে কষান।
মশালার পেস্ট থেকে তেল আলাদা হওয়া শুরু না হওয়া পর্যন্ত মাঝারি নাড়ুন এবং কষাতে থাকুন।
এর পর মটর এবং অল্প অল্প জল দিতে থাকুন এবং নাড়ুন এর পর ঢাকনা বন্ধ করে ৫ মিনিটের জন্য সিদ্ধ হতে দিন।
হয়ে গেলে পনির কিউব দিয়ে দিন এবং সাবধানে সমস্ত কিছু এক সাথে মিশিয়ে নিন।
এর পর চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে ২ মিনিট রান্না করুন।
হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে নিন।
ভাত বা রুটি দিয়ে পরিবেশন করার আগে উপর থেকে সামান্য ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন।
0 Comments