রান্নার সময়: ১০ মিনিট
মোট সময়: ৩০ মিনিট
পরিবেশন - ২ জনের জন্য
উপকরণ
১ কাপ গ্রেট করা লাউ
২ টেবিল চামচ বেসন
২ টেবিল চামচ আটা
১ চা চামচ চালের গুড়ো
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ চাট মাশলা
১ চা চামচ ভাজা কাচা লংকা
১ কাপ কাটা ধনিয়া
রসুন ৩ কোয়া
২ টেবিল চামচ লেবুর রস
ডিপ ফ্রাই করার জন্য তেল
লবন স্বাদমতো
কিভাবে তৈরী করতে হবে
অতিরিক্ত জল বের করার জন্য লাউ চেপে জল ঝড়িয়ে নিন।
একটা বাটিতে লাউ, বেসন, আটা, চালের গুড়ো , আদা, চাট মশলা, কাঁচা লংকা এবং লবণ দিন। ভালভাবে মেশান প্রয়োজনে সামান্য জল যোগ করুন।
এই মিশ্রণের ছোট ছোট বল তৈরি করুন।
গ্যাসে একটি প্যানে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করে তাতে সোনালি বাদামী হওয়া পর্যন্ত লাউ এর পকোড়া গুলো ভাজুন।
হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং ধনে পাতার চাটনি দিয়ে পরিবেশন করুন।

0 Comments