প্রস্তুতি সময়: ৩০ মিনিট 

রান্নার সময়: ৩০ মিনিট

 মোট সময়: ৬০ মিনিট 

পরিবেশন: ৪ জনের জন্য 


 উপকরণ


 ৩/৪ কাপ ময়দা


 ১ চামচ লবণ


  ১ কাপ পেঁয়াজ কুচি 


 ২৫০ গ্রাম চিকেন কিমা 


 ১ চামচ বেকিং সোডা


 ১ চামচ  রসুন কুচি 


 ১ চা চামচ আদা বাটা


 ১ চামচ ধনে গুঁড়ো


 ১ চামচ গরম মশলা


 ১/২ চামচ লাইট সয়া সস


 ১/২ কাপ মুরগী ​​/ ভেজিটেবল স্টক কিউব 


 ১ চামচ চিলি সস


 ৩ টেবিল চামচ অলিভ অয়েল 


 লবন পরিমান মতো 


 কিভাবে তৈরী করতে হবে


 কড়াইতে তেল গরম করে আদা ও রসুন দিন। কিছুক্ষন নাড়ুন, যখন রসুনের সুগন্ধ বের হবে তখন  পেঁয়াজ কুচি যোগ করুন এবং নরম হওয়া  পর্যন্ত ভাজুন। পেয়াজ নরম হয়ে গেলে 

চিকেন কিমা দিয়ে দিন এবং অতিরিক্ত জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করুন। এর পর ধনে গুঁড়ো, লবণ এবং গরম মশলা দিন।  ২ মিনিট রান্না করুন।

 

এর পর একে একে  চিকেন / ভেজিটেবল স্টক কিউব, চিলি সস এবং সয়া সস দিয়ে দিন।


 মশলা ঠিক মতো রান্না না হওয়া পর্যন্ত নাড়ুন এবং রান্না করুন।


 হয়ে গেলে আচ থেকে সরান এবং এটি কিছুটা ঠান্ডা হতে দিন।


 এর মধ্যে, একটি পাত্রে ময়দা, বেকিং সোডা এবং লবণ একত্রিত করুন।


 একটি মসৃণ ময়দা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে জল যোগ করুন এবং সুন্দর করে মেখে নিন।


 ময়দা ছোট ছোট ভাগে ভাগ করুন।


 একটি কাঠের বোর্ডে সামান্য ময়দা ছড়িয়ে দিন এবং ময়দার বলগুলি ছোট এবং পাতলা বৃত্তাকার আকারে রোল করুন।


ময়দার পাতলা রোল গুলোর মধ্যে আগের থেকে রান্না করা চিকেন কিমার পুর দিয়ে ডাম্পলিং এর আকারে গড়ে নিন। 


 প্রায় ২০ মিনিটের জন্য স্টিমারে এবং স্টিমের উপর ডাম্পলিং রাখুন।


 টমেটো এবং রসুনের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।