মোট রান্নার সময়: ২-৩ মিনিট;
উপকরণ
১/২ কাপ কাটা বিটরুট
২টা সিদ্ধ ডিম
১ কাপ আইসবার্গ লেটুস
১ কাপ পালংশাক
১ কাপ জুকিনি টুকরা
১/৪ অ্যাভোকাডো, কাটা
২ টেবিল চামচ অলিভ অয়েল
২ টেবিল চামচ রাইস ওয়াইন ভিনেগার
৪ টেবিল চামচ টেরাগন
১ টেবিল চামচ ডিজন সরিষা
২ টেবিল চামচ সেডার চিজ
১ টেবিল চামচ হিউমাস
লবন স্বাদমতো
১ চা চামচ কালো মরিচ
কিভাবে তৈরী করতে হবে
সিদ্ধ ডিম কেটে নিন।
একটি পাত্রে অলিভ অয়েল , রাইস ওয়াইন ভিনেগার, টেরাগন, ডিজন সরিষা, হিউমাস, লবণ এবং কালো গোল মরিচ মিশিয়ে স্যালাডের ড্রেসিং প্রস্তুত করুন।
একটি পরিবেশন প্লেটে লেটুস সাজান।
কাটা বিটরুট, জুকিনি এবং কাটা সিদ্ধ ডিম সাজিয়ে নিন।
গ্রেটেড সেডার চিজ ছড়িয়ে দিন।
অবশেষে, উপর থেকে স্যালাডের ড্রেসিং ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

0 Comments